সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকা থেকে চাল জব্দ ও তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করেননি পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশির জন্য একটি ট্রাককে সিগন্যাল দেন। এ সময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লিখা রয়েছে দেখে পুলিশ  চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখাতে চায়। এতে ট্রাকের চালকসহ তিনজন চালের চালান এবং বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত ঢাকা পোস্ট বলেন, ৩৬১ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল জব্দ করা হয়েছে। এসময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিন জনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনো পাস ছিল না। অবৈধভাবে চাল নিয়ে ফরিদপুরের ভাঙা এলাকায় যাচ্ছিল। তবে এঘটনা সঙ্গে কারা জড়িত রয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

আপডেট সময় ০১:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬