সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ একটি সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। সেই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হলে সংঘর্ষে নিমবাড়ি গ্রামের লোকজনও যুক্ত হন এবং তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ

আপডেট সময় ০৭:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬