সংবাদ শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই বিশ্বকাপে শক্তির নতুন হিসাব, সবার ওপরে ফ্রান্স, পিছিয়ে আর্জেন্টিনা: ব্রাজিল কোথায়? ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি

উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০২:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে কলাবহনকরী একটি উল্টো পথে চলা পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন, নিরব হাওলাদার।

আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা হতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে উল্টো পথে চলে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল

উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭

আপডেট সময় ০২:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬