ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হবে : এসএমপি কমিশনার

নগরের প্রতিটি রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, আমাদের দায়িত্ব শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

এসএমপি কমিশনার জানান, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই, যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া। এতে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা সম্ভব হবে এবং একটি শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি ও তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।

এসময় উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-২০৯৭)-এর সভাপতি আব্দুল ভাসানী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-চট্ট/৭০৭)-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হবে : এসএমপি কমিশনার

আপডেট সময় ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫