ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের দাবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং গ্যাস কূপসংলগ্ন এলাকার মানুষের কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীগঞ্জ–বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। এ কূপে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। একইভাবে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকেও দীর্ঘদিন ধরে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ কূপের পাশেই বসবাস করা স্থানীয় মানুষ ঘরে ঘরে গ্যাস পাচ্ছেন না।

মানববন্ধনে স্থানীয় প্রতিনিধিরা বলেন, গ্যাস–বিদ্যুতের দাবিতে এলাকাবাসী ইতোমধ্যেই সংগঠিত হয়েছেন। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সরকারের প্রতি আহ্বান থাকবে, গ্যাস নীতিমালার আলোকে অবিলম্বে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের দাবি

আপডেট সময় ০৫:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫