ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় ৪ আসামি গ্রেফতার

ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল

ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। 

আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও-এর সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৬টি কোম্পানির মধ্যে দিব্যা ফার্মেসির নামও রয়েছে। দিব্যা ফার্মেসি যোগগুরু রামদেবের পতঞ্জলি পণ্য তৈরি করে।

নেপালের জারি করা নিষিদ্ধ ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির তালিকায় রয়েছে রেডিয়েন্ট প্যারেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাপ্টাব বায়োটেক, অ্যাগ্লোমেড লিমিটেড, জি ল্যাবরেটরিজ লিমিটেড, ড্যাফোডিলস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জিএলএস ফার্মা লিমিটেড, ইউনিজুলস লাইফ সায়েন্স লিমিটেড, কনসেপ্ট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট।

গত অক্টোবরে গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।

Tag :

One thought on “ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা

ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল

আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২