ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নারী আসন নিয়ে রাশেদা কে চৌধুরীর ক্ষোভ

জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী।

তিনি বলেন, দেশের ৫১ শতাংশ জনগোষ্ঠী নারী হলেও তাদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসন রাখার চিন্তা করা হচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা কে চৌধুরী বলেন, ৫৫ বছর পরও নারীদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। এটা মেনে নেওয়া যায় না। আমাদের ন্যূনতম দাবি—৩৩ শতাংশ আসন নারীদের জন্য নিশ্চিত করা।

তিনি আরও বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা সমাজের প্রতিটি স্তরে অবদান রাখছেন। অথচ রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণকে প্রান্তিকভাবে দেখছে। তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, নারীদের যথাযথ মর্যাদা দিয়ে ভোটের আগে, চলাকালে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়েও গুরুত্বারোপ করে রাশেদা কে চৌধুরী বলেন, প্রবাসীদের সন্তানরা পড়াশোনার জন্য দেশে থাকে। তাদের নিরাপত্তা ও অংশগ্রহণও গুরুত্ব দিতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নারী আসন নিয়ে রাশেদা কে চৌধুরীর ক্ষোভ

আপডেট সময় ০৩:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫