ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কদমতলীতে চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকানে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাইম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নাইম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা ভাবি বাজারের মো. মিলু বিশ্বাসের ছেলে ছিল। সে আইপি এলিট টেক্সটাইলের থ্রি-পিসের ছাপার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বন্ধু শামীম জানান, কাজ শেষে শুক্রবার রাতে এলিট টেক্সটাইল মিলের পাশে ফুটপাতের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল নাঈম। এ সময় একটি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান নাঈম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কদমতলীতে চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০২:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫