ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় মাস্টারপ্ল্যান হচ্ছে

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

গঙ্গা ব্যারেজ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয়েই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন ও চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর শং ইয়াং উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় মাস্টারপ্ল্যান হচ্ছে

আপডেট সময় ০২:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫