ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

প্রিমিয়ার লিজিংয়ের এমডির বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদক

বিভিন্ন বিল ভাউচারে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের এমডি আব্দুল হামিদ মিয়াসহ ২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

বুধবার (২১ ডিসেম্বর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আব্দুল হামিদ মিয়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এ ব্যবস্থাপনা পরিচালক পদে ২০১৬ সালের ২৪ এপ্রিল থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল পর্যন্ত দুই দায়িত্ব পালন করেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা নিয়োগপত্র/চুক্তিপত্রের শর্ত অমান্য করে মিটিং ফি, গাড়ির ঋণের কিস্তি, কার সাপোর্ট অ্যালাউন্স, মোবাইল ফোন বিল ও আই ফোন ক্রয় বাবদ মোট ৪৮ লাখ ৪৭ হাজার ৯১২ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া কোনো প্রকার ম্যাটেরিয়াল এভিডেন্স ছাড়া এফডিআর কমিশন, ফিনান্সিয়াল এক্সপেন্স, কর অফিস সংক্রান্ত ব্যয়, বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত ব্যয়, বাংলামটর অফিস সংক্রান্ত ব্যয় বাবদ মোট ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৮৫৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

অনুমোদিত মামলার অপর আসামি মো. রমিজ উদ্দিন সাবেক অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট পদে দায়িত্বপালন করে উক্ত আত্মসাৎ সংক্রান্ত তথ্য গোপন করে সহায়তা করেছেন। যে কারণে তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি

প্রিমিয়ার লিজিংয়ের এমডির বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদক

আপডেট সময় ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২