ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
এসেছে কয়েকটি জেলা থেকে

ঢাকায় ঝটিকা মিছিল করতে এসে ২ শতাধিক আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর শেরে বাংলা নগর ও তেজগাঁওসহ আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

ঝটিকা মিছিল অংশ নিতে ঢাকায় এসে গ্রেপ্তার হওয়াদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জসহ কয়েক জেলার আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। আজকেও এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ধারাবাহিক অভিযান ইতোপূর্বে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখে দিতে ডিএমপির পাশাপাশি নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করেছে।

রাজধানীবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা নগরবাসীকে বলতে চাই। আপনাদের আশেপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারবো।

গ্রেপ্তার ব্যক্তিরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেপ্তার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে এসেছে।

দুর্গাপূজা উপলক্ষ্যে এমন মিছিল কি না জানতে চাইলে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে এমন মিছিলে তথ্য নেই। নির্বাচনকে সামনে রেখে নতুন করে তারা সক্রিয় হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

এসেছে কয়েকটি জেলা থেকে

ঢাকায় ঝটিকা মিছিল করতে এসে ২ শতাধিক আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫