ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ”কেন্দ্রীয় ব্যাংক

ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েনে যেকোনো লেনদেনে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি ক‌রেছে। সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী ভার্চুয়াল কোনো মুদ্রার স্বীকৃতি নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন বা আইনগত বিনিয়োগের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রা ব্যবহারের অনুমোদন নেই।

ভার্চুয়াল মুদ্রা বা ভার্চুয়াল সম্পদের বিপরীতে কোনো আর্থিক দাবির সুযোগ নেই। কোনো আইন এ ধরনের সম্পদের গ্যারান্টি দেয় না বলে লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশনায় বলা হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে এক নির্দেশনায় ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের লেনদেন নিষিদ্ধ”কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ১০:০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২