ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিমান পরিচালক মোমিনুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আমলে নিয়ে বিশেষ তদন্ত অনুবিভাগকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে বলে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২ সালে) গায়েব করে দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি আলিশান বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ারের ব্যবসাসহ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার ৭টি এয়ার কন্ডিশন্ড সুপিরিয়র কোচ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, তিনি পরিচালক (প্রশাসন) থাকাকালীন ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেন। একইসঙ্গে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের ইঞ্জিনিয়ারদের টিএ/ ডিএ বাবদ ১৬ হাজার ১৮৫.৬০ মার্কিন ডলার অবৈধভাবে দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিমান পরিচালক মোমিনুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

আপডেট সময় ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫