জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে “স্মরণীয় জুলাই” নামে একটি স্মরনিকা প্রকাশিত হয়েছে। অদ্য সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো,জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি মো:আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, সহকারী অধ্যাপক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে “স্মরণীয় জুলাই” এর মোড়ক উন্মোচন
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৬০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























