ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

তবে ২০২৬ সালে প্রতি আউন্স চার হাজার ডলারের মাইলফলক অতিক্রম করার আগে একটি সুস্থ সংশোধনীর সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, এ ক্ষেত্রে দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে। তবে মূল বিষয় হলো, ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে, এমনটা প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা স্বর্ণের বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে স্বর্ণ আরও ওপরের দিকে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

আপডেট সময় ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫