ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ৪ দিন

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি পাবেন বলে জানা গেছে। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে স্বাভাবিক নিয়মেই মোট তিন দিন ছুটি পাচ্ছেন। তবে গত বছরের মতো এ বছরও সরকার যদি নবমীর দিন অর্থাৎ ১ অক্টোবর নির্বাহী আদেশে এক দিনের জন্য বাড়তি ছুটি ঘোষণা করে, সে ক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে সেই ছুটি বেড়ে হবে চার দিন। উল্লেখ্য, গত বছরও সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিন এক দিনের ছুটি ঘোষণা করেছিল।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দুর্গাপূজার ছুটি এক দিনের পরিবর্তে তিন দিন দাবি করে আসছেন। সেক্ষেত্রে তিন দিন না হলেও নির্বাহী আদেশে একদিন যুক্ত করলে হবে দুই দিন, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই দিন মিলে চার দিন উপভোগ করার সুযোগ পাবেন।

সূত্রমতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন ৪ দিন

আপডেট সময় ০৪:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫