ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন?

বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

গত ২১ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সদস্যরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ১০টা থেকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন কালভার্ট রোডে এফপিএবির প্রধান কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) একটি এনজিও প্রতিষ্ঠান। আমাদের বেতন অপারেশনাল প্ল্যান (ওপি) মাধ্যমে হতো। ওপি বন্ধ হওয়ায় গত ২২ মাস আমাদের ১২০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন হয় না। আমরা চাই বেতন প্রদানের পাশাপাশি বৈষম্যকারী সব কর্তাদের অপসারণ করা হোক৷ আওয়ামী দোসর মসয়ূদ মান্নানসহ বৈষম্য সৃষ্টিকারী সব কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতেই হবে।

আন্দোলনে অংশ নেওয়া আরেক কর্মী বলেন, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন অজুহাত দেখিয়ে এফপিএবির গঠনতন্ত্র পরিপন্থিভাবে এফপিএবির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এবং পরিচালক প্রোগ্রাম, পরিচালক অর্থ নিয়োগ না দিয়ে উক্ত পদগুলিকে অলিখিতভাবে নিয়ন্ত্রণ করছেন। যা এফপিএবির নিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থি। কিছুদিন আগে গোপনে কাগজে কলমে দেখিয়ে তাদের সাজানো পরিচিত লোক দ্বারা পরিচালক প্রোগ্রাম ও নির্বাহী পরিচালকের পরীক্ষা গ্রহণ করেন। এবং একজন পরিচালক প্রোগ্রাম নিয়োগ প্রদান করেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো—
১. ২১ মাসের বকেয়া বেতন ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
২. বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে।
৩. সাবেক সব কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য দেনা-পাওনা পরিশোধ করতে হবে।
৪. দাতা সংস্থা আইপিপিএফ এর পূর্ণ সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

৫. স্বৈরাচারী সভাপতি ও তার দোসর কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা।
৬. অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীমূলক বদলি প্রত্যাহারসহ তা বন্ধ করা।
৭. এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের পরিষদ গঠনের অনুমোদন প্রদান করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫