ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় ০১:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫