ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনটি আয়োজন করে পাইকগাছা সমিতি (ঢাকা), তালা উপজেলা সমিতি এবং কপোতাক্ষ ফোরাম (ঢাকা)।

মানবন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ-নদী ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খুলনা জেলার পাইকগাছায় শিবসা নদী ইতোমধ্যে নালায় পরিণত হয়েছে। একই অবস্থা খুলনা-সাতক্ষীরার উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদীরও।

তারা আরও বলেন, একসময় শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। খুলনা থেকে কয়রা, পাইকগাছা ও আশাশুনির বড়দল এলাকার মানুষ সহজেই নৌপথে যাতায়াত করতো। অথচ নদীটি এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে চর জেগে উঠেছে। এর ফলে বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে পাইকগাছা বাজার প্লাবিত হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীপাড়ের মানুষ দুর্যোগে-দুর্ভোগে জীবন যাপন করছে। জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।

তারা দাবি জানিয়ে বলেন, নদী খনন ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। তাই খুলনা ও সাতক্ষীরাবাসীর প্রধান দাবি হলো, শিবসা-কপোতাক্ষ নদ খনন এবং একইসঙ্গে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।

মানববন্ধনে পাইকগাছা সমিতির (ঢাকা) সভাপতি এ.কে.এম সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলমসহ ঢাকায় বসবাসরত ওই অঞ্চলের বাসিন্দারা বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা

শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

আপডেট সময় ১২:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫