ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

৪৯ জেলা-অতিরিক্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা বদলি

এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আলাদা এক প্রজ্ঞাপনে সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এক অফিস আদেশে পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করেছে ইসি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই ৪৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ইসি প্রজ্ঞাপনে জানায়, দেশের বিভিন্ন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।

ইসি আরও জানায়, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলমকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।

অন্য আরেক অফিস আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানব সম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

৪৯ জেলা-অতিরিক্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা বদলি

আপডেট সময় ০৮:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫