ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি। দেশের জার্সিতে একটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছর বয়সী এই পেসার।

২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শিনওয়ারির। তবে প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়েন তিনি। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেক।

২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিনওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন লম্বা হয়নি মূলত পিঠের চোটের কারণে। বারবার চোট ফিরে আসায় নিয়মিত হতে পারেননি দলে।

ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স আসে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই—২০১৭ সালের শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে করাচিতে নিজের শেষ দিকের একটি ওয়ানডেতে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেন।

মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় এসেছিলেন শিনওয়ারি, যখন বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ওই পারফরম্যান্সের পরই তাকে জাতীয় দলে ডাকা হয়। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে টিকিয়ে রাখতে পারেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

আপডেট সময় ০৬:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫