ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ডোমারে নিখোঁজ-সন্ধান চাই: কিশোর মোঃ রেজোয়ান ইসলাম রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বেদগ্রাম মোড়ে বসানো চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। ডিবি পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস পৌঁছালে ডিবির দল তাতে তল্লাশি চালায়। এ সময় বাসে যাত্রীবেশে থাকা ওই চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের সাথে থাকা মালামাল তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪

আপডেট সময় ০৩:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬