ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি

শহরের সৌন্দর্য রক্ষায় মিরপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেনের মিরপুরের ১২ নম্বর এলাকায় প্রধান রাস্তার সব অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ অবৈধ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। তবে দোয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।

এদিকে শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন- পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদেরকে নিজ দায়িত্বে ও খরচে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করার জন্য অনুরোধ করা হলো। রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ।

১০ সেপ্টেম্বর পর যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উক্ত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

শহরের সৌন্দর্য রক্ষায় মিরপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫