ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা: মূল আসামি বিল্লালসহ গ্রেফতার ২

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ সেপ্টম্বর) রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা ও কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রমনা থানাধীন মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, এই ঘটনার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেফতার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার এজাহারনামীয় ১নং আসামি বিল্লাল তালুকদার ও ৩নং আসামি বাপ্পিকে গ্রেফতার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা: মূল আসামি বিল্লালসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫