ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

রূপপুরে অস্বাভাবিক ব্যয়: শাস্তি পেলেন দুই উপ-সহকারী প্রকৌশলী

পাবনার রূপপুর গ্রিন‌ সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দুই উপ-সহকারী প্রকৌশলীকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে একজন প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, অপরজনের বেতন কমানো (নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ) হয়েছে।

পাবনার রূপপুর গ্রিন‌ সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনের বেতন কমানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা গণপূর্ত উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন (সাময়িক বরখাস্তকৃত) এবং উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ওই সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। এ বিষয়ে ২০১৯ সালের ১৯ মে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত আলাদা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশে অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন তৈরির সঙ্গে সরাসরি জড়িত থাকায় এ দুই প্রকৌশলীকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গুরুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

রূপপুরে অস্বাভাবিক ব্যয়: শাস্তি পেলেন দুই উপ-সহকারী প্রকৌশলী

আপডেট সময় ০৮:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫