ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

চলতি বছর বাংলাদেশিসহ ৩৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে চলতি বছর বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্টের মধ্যে দেশব্যাপী পরিচালিত ৯৫০০ অভিযানের মাধ্যমে ১৫২০০০ বিদেশির কাগজপত্র যাচাই করে ৩৫,২২৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। যাদের বেশিরভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে এসেছেন, যারা অভিবাসন নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে দেশটিতে বসবাস করাসহ ভিসার অপব্যবহার করছিলেন।

সাইফুদ্দিন বলেন, আটকদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছেন। একই সময়ে ১৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত।

অন্যদিকে, চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যেই তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

চলতি বছর বাংলাদেশিসহ ৩৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

আপডেট সময় ০৮:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫