ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সানজিদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ। তিনি সাবেক এমপি হাবিব হাসানের নাতি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফয়সাল আহম্মেদ পারভেজসহ অভিযুক্তরা প্রাণঘাতী অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ চালায়। এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন সানজিদ হোসেন মৃধা। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সানজিদের বাবা মো. কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলমান অবস্থায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

সানজিদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫