ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বিএসসি প্রকৌশলীদের ৩ দফার প্রতিবাদ, কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি আদায়ের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

তাদের দাবি, কারিগরি শিক্ষাকে ১২তম শ্রেণির সমমান ঘোষণা করার, সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করার এবং যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়নের।

একইসঙ্গে সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবি পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব উদ্দিন বিক্ষোভে বলেন, বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবির তারা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি প্রকৌশলী করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বিএসসি প্রকৌশলীদের ৩ দফার প্রতিবাদ, কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি

আপডেট সময় ০৩:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫