ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল
সাদা পাথর লুট

‘প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার’ বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আলোচিত সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়, গত মঙ্গলবার কমিশনের সভায় এই প্রস্তাব তোলা হলে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুদকের সিলেট কার্যালয় থেকে পরিচালিত অভিযানে ৪২ প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম উঠে আসে। শিগগির এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করতে পারে কমিশন।

জানা গেছে, পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এমনকি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যও। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ চক্রে জড়িত। পাশাপাশি প্রশাসনের নির্লিপ্ততা ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার বিষয়ও উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর চুরি, উদ্ধার ও প্রতিস্থাপন ইস্যু দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। স্থানীয়দের ক্ষোভ, সংবাদমাধ্যমের অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতেই দুদক অভিযান চালায়।

দুদকের মহাপরিচালক বলেন, অনুসন্ধান পর্যায়ে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সাদা পাথর লুট

‘প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার’ বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৭:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫