ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি চবি শিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় পাসকৃত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির চবি শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে চবি সভাপতি মোহাম্মদ আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমাদের আজকে সমবেত হওয়ার কারণ হচ্ছে–গতকাল সিন্ডিকেট সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমরা দাবি জানিয়েছিলাম, সংঘর্ষের ঘটনায় তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য। সিন্ডিকেটে সেই দাবি পাস হয়েছে। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরে ২০টি সংঘর্ষ হয়েছে। কিন্তু কোনো প্রশাসনই কার্যকরী সমাধান করতে পারেনি। আমরা ভেবেছিলাম, এই প্রশাসন তা পারবে। কিন্তু তারাও তা পারেনি। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মোট ১৩টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি চবি শিবিরের

আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫