ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের মরদেহ

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গলায় ফাঁস দিয়ে এক তরুণের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত ওই তরুণের নাম হৃদয় (১৯)। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের হারিকেন ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আরবুনিয়া এলাকার স্বপনের সন্তান। বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর থানার হারিকেন ফ্যাক্টরি গলিতে জামালের বাড়ির ২য় তলার ভাড়া থাকতেন।

মৃতের চাচাতো ভাই জাহিদ বলেন, বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে হৃদয় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন। কিছুক্ষণ পর স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, বিষয়টি জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাজধানীতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের মরদেহ

আপডেট সময় ০৪:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫