ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

৮ ঘণ্টার ব্যবধানে লোহালিয়া নদী থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে আট ঘণ্টার ব্যবধানে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে একই নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তুহিন হাওলাদার (৩০) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি সোমবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ওই রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। দুই দিন পর বুধবার সকালে লোহালিয়া নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

রেজাউলের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারাবাহিক মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

৮ ঘণ্টার ব্যবধানে লোহালিয়া নদী থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫