সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

কুমিল্লায় সীমানা জটিলতা, কী আছে মনিরুল হক চৌধুরীর ভাগ্যে

  • কুমিল্লা ব্যুরো
  • আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় সীমানা সংক্রান্ত জটিলতায় গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা এ নেতার ভাগ্যের আকাশে যখন সূর্য উঁকি মেরেছে, ঠিক তেমনি এক মুহূর্তে আসন পুনর্বিন্যাসের ফাঁদে পড়ে নিজের আসন হারানোর শঙ্কা দেখা দিয়েছে। এতে ওই নেতার অনুসারীরা নানা আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। নতুন পুনর্বিন্যাসে মনির চৌধুরীর নির্বাচনী এলাকাকে তিনটি ভাগ করা হয়েছে। এদিকে সাবেক নির্বাচনী এলাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নেতাকর্মীদের নিয়ে বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন ওই নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-১০ সংসদীয় আসনে মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা এবং মনোনয়ন নিয়ে অনুসারীরা ছিলেন নির্ভার। কিন্তু সংসদীয় আসন নতুন পুনর্বিন্যাসে মনির চৌধুরীর আসনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এতে রীতিমতো রাজনৈতিক অঙ্গনে তিনি খেই হারানোর অবস্থায় পড়েছেন।

সূত্র জানায়, কুমিল্লা-১০ আসনের ৩টি উপজেলাকে আশপাশের ৩টি আসনের সাথে যুক্ত করা হয়েছে। আগে কুমিল্লা-১০ গঠিত ছিল সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে। এখন সদর দক্ষিণ ও লালমাই বাদ দিয়ে নতুন কুমিল্লা-১০ গঠিত হয়েছে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে। আর মনির চৌধুরীর নিজ উপজেলা সদর দক্ষিণকে কুমিল্লা-১১ আসনের সাথে যুক্ত করা হয়েছে। এতে তিনি এবং তার অনুসারীরা হতবাক হয়ে পড়েছেন। এদিকে আসন পুনর্বিন্যাস বহাল থাকলে মনিরুল হক চৌধুরীর মনোনয়ন এবং ভোটে জেতা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে বুধবার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর নোয়াগাঁও চৌমুহনী হতে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানী ঢাকা নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করা হবে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, আমার সদর দক্ষিণ উপজেলাকে প্রায় ৫০ কিলোমিটার দূরের চৌদ্দগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে রুখে দিতেই এ চক্রান্ত করা হয়েছে। আমরা আমাদের আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে আইনি লড়াই করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

কুমিল্লায় সীমানা জটিলতা, কী আছে মনিরুল হক চৌধুরীর ভাগ্যে

আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫