ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

চায়ের দোকানে রাজনৈতিক বাকবিতণ্ডা থেকে হাতাহাতি, কৃষকের মৃত্যু

মেহেরপুরে রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্ট বাকবিতণ্ডার ঘটনায় মফেজ আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মফেজ আলী সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত মফেজ আলীও বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, সাবদার আলী তার বুকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মফেজ আলী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনে সমর্থক। অন্যদিকে ইউপি সদস্য কাসেম আলীও একই রাজনৈতিক দলের আরেক পক্ষের সমর্থক।

ঘটনার পর সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে হেফাজতে নেয়। তারা হলেন- শুকুর আলীর ছেলে প্রবাসফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

চায়ের দোকানে রাজনৈতিক বাকবিতণ্ডা থেকে হাতাহাতি, কৃষকের মৃত্যু

আপডেট সময় ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫