ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

মাকে অচেতন করে তিন মাসের শিশু অপহরণ

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাসের এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। পরে সড়কের সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুটিকে চুরি করে নিয়ে যায়। দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসেন মা কানুন। পরে বিষয়টি পরিবারের সবাইকে জানালে খোঁজাখুঁজি শুরু হয়।

শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‌‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আমার মেয়ের খোঁজ চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার চাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মেয়েটির মা নিজ ঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন। পরে একা ফিরে আসেন। তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কী ঘটেছিল, সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মাকে অচেতন করে তিন মাসের শিশু অপহরণ

আপডেট সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫