ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে কর্মকর্তা হুমায়ুন কবির

তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন

দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় আসামি বুশরা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলাটি তদন্তাধীন। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, আসামি বুশরা সিদ্দিক কর সার্কেল-১৭৪, কর অঞ্চল- ঢাকা, ০৮ এর একজন আয়করদাতা। আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন মর্মে উল্লেখ রয়েছে। এজন্য বর্ণিত আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্ত সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দ

আপডেট সময় ০৭:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫