ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে বলেন, তার ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। সাদাপাথর লুটসংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দুদকও সরকারি একটি প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনি সকাল ১০টায় বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর, সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরা কাজ করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫