ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
১৩৭ কোটি টাকা আত্মসাৎ

ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশের এক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩১ আগস্ট) যশোরের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চারটি মামলার সবগুলোতেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ খান মো. হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার বাকি আসামিরা হলেন, চার আমদানিকারক- মোছা. ফাতেমা বেগম (মেসার্স আয়শা ট্রেডিং), নাজমা খাতুন (মেসার্স তাহমিদ ট্রেডিং), মো. জাহাঙ্গীর আলম (মেসার্স এস এম কর্পোরেশন) এবং মো. শাহীন রেজা (মেসার্স এস রেজা এন্টারপ্রাইজ)।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা এলসির বিপরীতে কোনো ধরনের মার্জিন জমা না দিয়েই কয়লা আমদানি ও খালাস করে ব্যাংকের অর্থ পরিশোধ না করে আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধিদণ্ড বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলায়, ফাতেমা বেগম, নাজমা খাতুন, জাহাঙ্গীর আলম, শাহীন রেজা এবং ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। তারা ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে জাল কাগজপত্র তৈরি করে প্রায় ৬২ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করেন।

দ্বিতীয় মামলায়, তাহমিদ ট্রেডিংয়ের মালিক নাজমা খাতুন এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ৩১ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তারা ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কয়লা আমদানির নামে এই অর্থ আত্মসাৎ করেন।

তৃতীয় মামলায়, এস এম কর্পোরেশনের মালিক জাহাঙ্গীর আলম এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ৩২ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তারা ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কয়লা আমদানির নামে আত্মসাৎ করেন।
এছাড়া চতুর্থ মামলায়, এস রেজা এন্টারপ্রাইজের মালিক শাহীন রেজা এবং হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রায় ১০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ আত্মসাৎ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

১৩৭ কোটি টাকা আত্মসাৎ

ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

আপডেট সময় ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫