ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

স্তন-ত্বকের ক্যানসার নির্মূলে নতুন ওষুধ আবিষ্কারের দাবি

  • স্বস্থ্য ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা স্তন-ত্বকের ক্যানসার নির্মূলে একটি নতুন ওষুধের উদ্ভাবন করেছেন, যা এই মারাত্মক রোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘ইমিউনোথেরাপি’ এই নতুন ওষুধটি প্রচলিত কেমোথেরাপি এবং রেডিয়েশনের চেয়ে অনেক বেশি কার্যকরী হতে পারে, যা রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী এই আবিষ্কার শুধু রোগের বিস্তার রোধ করবে না, বরং এর পার্শ্বপ্রতিক্রিয়াও উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এটি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন ওষুধ ‘ইমিউনোথেরাপি’ ইঞ্জেকশনের মাধ্যমে সরাসরি টিউমারের ওপর প্রয়োগ করা যাবে। নির্দিষ্ট ডোজে দিলে তা ক্যানসার সৃষ্টিকারী টিউমার কোষ ধ্বংস করবে বলে দাবি গবেষকদের।

আমেরিকার রকফেলার ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, স্তন ক্যানসার, ত্বক ও প্রস্টেট ক্যানসারের রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ১২ জন ক্যানসার রোগীর শরীরে ওষুধটি প্রয়োগ করেছেন তারা। তাদের মধ্যে দুইজনের ক্যানসার সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে বলে দাবি করা হচ্ছে।

গবেষকেরা ক্যানসার সারাতে যে চিকিৎসার কথা বলছেন, তা আসলে এক প্রকার ইমিউনোথেরাপি। যে ওষুধটি তৈরি হয়েছে তার নাম সিডি৪০ ২১৪১-ভি১১। ওষুধটি এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি, যা টিউমার কোষ ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ‘ক্যানসার সেল’ নামক মেডিকেল জার্নালে খবরটি প্রকাশিত হয়েছে।

সেখানে গবেষক হুয়ান ওসোরিও লিখেছেন, বছর কয়েক আগে থেকে সিডি৪০ ওষুধটি নিয়ে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। তবে ওষুধটি মানুষের শরীরে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া যায়নি। এরপর ওষুধটির ফর্মুলায় কিছু বদল এনে নতুনভাবে সেটি তৈরি করা হয়েছে। সিডি৪০ অ্যান্টিবডির আরও উন্নত রূপ হল ২১৪১-ভি১১। এই ওষুধটি স্তন ক্যানসার, ত্বকের ক্যানসার বা মেলানোমা, প্রস্টেট ক্যানসার, ব্লাডার ক্যানসার সারাতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী গবেষকেরা।

ক্যানসারের চিকিৎসা মানেই আতঙ্ক। রেডিয়োথেরাপি বা কেমোথেরাপিতে রোগীর যন্ত্রণা বাড়ে। ক্যানসার কোষগুলোর পাশাপাশি সুস্থ কোষগুলোরও ক্ষতি হতে থাকে, ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা একেবারে কমে যায়। ইমিউনোথেরাপি এ ধরনের রোগীকে সাহায্য করে। এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তুলে ক্যানসার কোষের বিরুদ্ধে ব্যবহার করা হয়, যাতে প্রতিরোধী কোষগুলো আবার জেগে উঠে লড়াই করতে পারে।

এর ফলে সম্পূর্ণভাবে ক্যানসারের কোষগুলোকে নির্মূল করা সম্ভব হয়। এছাড়া শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি পায়। নতুন ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর দ্বারা ৬ জন ক্যানসার রোগীর টিউমার কোষের বৃদ্ধি বন্ধ হয়েছে এবং দুইজন ক্যানসারমুক্ত হয়েছেন বলে দাবি করেছেন গবেষকেরা। আরও কিছু মানুষের ওপর পরীক্ষা করেই এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

স্তন-ত্বকের ক্যানসার নির্মূলে নতুন ওষুধ আবিষ্কারের দাবি

আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫