ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে এ টিকা।

গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করেই এ টিকা তৈরি হবে। প্রচলিত টিকার মতো মৃত বা দুর্বল জীবাণু ব্যবহার করা হবে না। বরং এক ধরনের প্রোটিন ব্যবহার করা হবে, যা শরীরে ঢুকে প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

এইডসের জন্য দায়ী এইচআইভি ভাইরাস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তি সহজেই অন্য যেকোনো সংক্রমণে মারা যেতে পারেন। অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সিরিঞ্জ এবং মায়ের দেহ থেকে নবজাতকের শরীরে এ ভাইরাস ছড়াতে পারে।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। বর্তমানে সাহারা ও নিম্ন আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, শুধু ২০১৮ সালেই বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা গিয়েছিলেন।

তবে ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বে প্রায় ১৩ লাখ মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হন, যা এক দশকের তুলনায় ৪০ শতাংশ কম।

এর আগে বিভিন্ন দেশ টিকা তৈরির চেষ্টা করলেও সফল হয়নি। তবে করোনা মহামারির সময় প্রথম স্পুটনিক-ভি টিকা তৈরি করে আলোচনায় আসে গামালিয়া সেন্টার। সেই টিকা ৭০টিরও বেশি দেশে ব্যবহার হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

আপডেট সময় ১২:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫