সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

চাঁদের উদ্দেশে রওনা দিল আরব বিশ্বের প্রথম চন্দ্রযান

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আরব আমিরাতই আরব বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদে চন্দ্রযান পাঠালো।

আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ রোববার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এদিকে চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও, এটি নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে এর নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত যতগুলো চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের চন্দ্রযান। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে ভারত ও ইসরায়েলের চন্দ্রাভিযান।

চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে অবতরণ করার বিষয়ট বেশ জটিল।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানিয়েছেন তাদের এ মিশন তখনই সফল হবে যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। এ ব্যাপারে সালেম আল মারিও বলেন, ‘এটি অসাধারণ উৎক্ষেপণ ছিল। আমরা খুশি যে এটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। তারা যা করে সেটিতেই ভালো। এখন চাঁদের দিকে যাওয়ার কঠিন এক যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে এবং আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চাঁদের উদ্দেশে রওনা দিল আরব বিশ্বের প্রথম চন্দ্রযান

আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২