সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ডিএনসিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এজাজ, শওকত ও আরিফ

রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার এর চেয়ারম্যান জনাব মোঃ এজাজ মৃত হাজী মফিজুর রহমান ভূইয়ার পুত্র। শেরে-বাংলা নগর থানার ২০১৪ সালের জিআর ২৩৫/১৪ মামলায় মোঃ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের কর্মী মর্মে আট নাম্বার আসামি । ২০২৪ এর জুলাই বিপ্লবের পরে ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে মোঃ এজাজকে দুই বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে সুপারিশ করেন । গুঞ্জন রয়েছে চল্লিশ কোটি টাকার বিনিময়ে এই পদ বাগিয়ে নিয়েছেন মোঃ এজাজ, কিন্তু এর কোন প্রমাণ পাওয়া না গেলেও প্রশ্নের শেষ হয়নি।
২৯ মে ২০২৫ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এই সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম। অস্বভাবিক ক্ষমতাধর এই সিন্ডিকের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, নানা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য নিয়ে ডিএনসিসির ‘টপ টু বটম’ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মী এবং ব্যবসায়ীদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে আরিফুর রহমানের নিয়ন্ত্রণে চলছে সব কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, দায়িত্ব প্রদান,বদলি, নিয়োগ বাণিজ্য ছাড়াও ডিএনসিসিতে কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজের টেন্ডার, বড় বড় ক্রয়, গাবতলী পশুর হাটসহ অস্থায়ী কোরবানী পশুর হাটের ইজারা । এবং সরকারি সম্পত্তি দখলকারীদের বহাল তবিয়তে থাকতে সহযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা হাতাচ্ছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান। আর এই সকল অপকর্মের সুরক্ষা দিচ্ছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
মোহাম্মদপুরে সরকারি খালের জমি দখল করে একাধিক ভবন নির্মাণের তথ্য ডিএনসিসিকে দৈনিক আমাদের মাতৃভূমি প্রদান করলেও তারা ব্যবস্থা নেয়নি। পরে গভীর অনুসন্ধান করে দেখা গেছে এর পিছনে মোটা অংকের লেনদেন হয়েছে। ২৩ জুলাই ২০২৫ তারিখে “রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশের পর এই ভবনের মালিকদের সুরক্ষা দেয়ার শর্তে সার্ভেয়ার রবিউলের মাধ্যমে মোঃ এজাজ ও শওকত কোটি টাকার ডিল করেছেন মর্মে তথ্য রয়েছে।
ডিএনসিসির এক নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসক মোহাম্মদ এজাজের ইচ্ছের বাইরে এখানে কিছুই হচ্ছে না। বোর্ড সভায় তার পিছনের বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আরো বলেন, সরকারের আইন বিধির লঙ্ঘন সংক্রান্ত বিষয় গুলো প্রশাসক স্যার কৌশলে এরিয়ে যান। এর বেশি আর কোন কথা বলতে রাজি নয় প্রধান নির্বাহী কর্মকর্তা।
নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ এ মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ যোগদানের পর থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে দুর্নীতির আখঁড়ায় পরিনত করেছেন। ইতোমধ্যে সরকারের আইন ও বিধি অমান্য করে নিজের ইচ্ছে মতো সব কিছু করে যাচ্ছেন। এমনকি কর্মকর্তাদের নিয়ে নির্ধারিত বোর্ড সভার সিন্ধান্তকেও আমলে নেয়া হয় না।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানের সাথে আলোচিত অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে চাইলে, তিনি তার স্টাফের মাধ্যমে জানিছেন, কোন কথা বলবেন না। বর্তমানে এই বিষয়ে কথা বলার জন্য প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান ও প্রশাসক মোহাম্মদ এজাজ এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ডিএনসিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এজাজ, শওকত ও আরিফ

আপডেট সময় ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫