সাড়া দেশের ন্যায় মাদারীপুরের রাজৈরে ২১, এপ্রিল ,২০২৬ ইং তারিখ মঙ্গলবার হতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা -২০২৬ শুরু হয়েছে।
এ ব্যাপারে রাজৈর উপজেলা মাধ্যমিক কর্মকর্তার অসুস্থ জনিত কারণে তার পরিবর্তে রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল দায়িত্বে নিয়োজিত আছে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ৬ ট ভোকেশনাল,৫ টি মাদ্রাসায় মোট ২৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং ৬ উক্ত পরীক্ষা ৬ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে । কেন্দ্র গুলো হচ্ছে কদম বাড়ি দেড়ি উচ্চ বিদ্যালয়, খালিয়া রাজারাম ইনস্টিটিউট, সরকারি কে জে এস পাইলট উচ্চ বিদ্যালয় এ ২ টি, রাজৈর সরকারি টেক্সটাইল এন্ড ভোকেশনাল , রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক জানান,এসে এসব সি সমমান পরীক্ষায় যথেষ্ট প্রশাসনিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে ।
তিনি আরো জানান, ৬ টি পরীক্ষা কেন্দ্রে ৫ জন ট্যাগ অফিসার রয়েছে, ট্যাগ অফিসারগণ হলেন, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,সাগর সাহা, রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষ, রাজৈর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জাহাঙ্গীর হোসেন ও তৌহিদুল ইসলাম, আইসিটি অফিসের সহকারী প্রোগ্রামার, আসাদুজ্জামান।
এছাড়াও ,জেলা প্রশাসক মহোদয়ের এর প্রতিনিধি ও ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছে, আমি নিজে ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির , রাজৈর উপজেলার এস এস সি পরীক্ষার সকল কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু
-
হীরা ব্যুরো চীফ মাদারীপুর। - আপডেট সময় ১১:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- ৫০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















