ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গাবতলী চেক পয়েন্টে চলছে পুলিশি তল্লাশি

বিএনপির গণসমাবেশকে সামনে রেখে গাবতলীর পর্বত চেক পয়েন্টে চলছে পুলিশি তল্লাশি। ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সরেজমিনে গাবতলীতে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোকে থামিয়ে তার ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কোনো কিছু পেলে তা পরীক্ষা করে দেখছেন পুলিশ সদস্যরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

কুষ্টিয়া থেকে আসা এস বি সুপার ডিলাক্স বাসের সহকারী মোজাফফর হোসেন বলেন, আসার পথে তিন-চার জায়গায় তল্লাশি হয়েছে। তবে আমাদের বাস থেকে কিছু পাওয়া যায়নি।

সেলফি পরিবহনের ড্রাইভার আবুল কালাম বলেন, যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে। আতঙ্কে অনেকেই ঢাকা আসতে চাচ্ছেন না।

দারুসসালাম থানার এসআই বায়োজিদ মোল্লা বলেন, বাসে মাদক ও অস্ত্রসহ অবৈধ বা আইনের পরিপন্থী কোনো কিছু আছে কি না তা দেখার জন্য তল্লাশি চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গাবতলী চেক পয়েন্টে চলছে পুলিশি তল্লাশি

আপডেট সময় ০৬:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২