ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

নানান আয়োজনে তিনদিনব্যাপী বেগম রোকেয়া দিবস পালিত

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারীদের পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসার জন্য যিনি নিরলস ভাবে কাজ করে গেছেন সেই নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামের সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে রোকেয়া দিবস পালন করা হবে।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে তিনদিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিন আজ শুক্রবার সকাল দশটায় আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, মূল প্রবন্ধ আলোচক থাকবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহম্মদ শাহ আলম। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আখন্দ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনা।

শনিবার দ্বিতীয় দিন বিকালে আলোচনা সভায় ‘বেগম রোকেয়া সাহিত্যে নারী ভবনা’ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা। দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেষে আলোচনা সভা। রবিবার শেষ দিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

আলোচনা সভায় ‘নারীর অগ্রযাত্রা: বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রফেসর ড. আরেফিনা বেগম। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা (উপজেলা প্রশাসন) সার্বিক সহযোগিতা করে থাকি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

নানান আয়োজনে তিনদিনব্যাপী বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট সময় ১২:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২