ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দেশে ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল ৩ প্রবাসী বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। সৌদি আরব ফেরত তিন প্রবাসী বন্ধু বেড়াতে বের হয়ে চলে গেলেন না ফেরার দেশে। পরিবারের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি নিয়েই চিরতরে বিদায় নিলেন— লোকমান হোসেন (৩০), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৯)।

তিনজনই সৌদি প্রবাসী। তারা মাত্র কয়েক মাস আগে এসেছেন ছুটিতে। এর মধ্যে লোকমান মাত্র ১৭ দিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বিয়ের মাধ্যমে।

নিহত তুহিন সরাইল উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে, লোকমান একই গ্রামের মকবুল আলীর ছেলে, সুমন সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জনই সৌদি আরব প্রবাসী।

জানা যায়, রোববার একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু— সুমন, লোকমান ও তুহিন বেড়াতে যাচ্ছিলেন চান্দুরা এলাকায়। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। হঠাৎ দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধুসহ ৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যায় আরেকজন। তিন বন্ধু একসঙ্গে কাজ করতেন সৌদি আরবে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই ফেরার কথা ছিল তাদের। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন। তার স্ত্রী, পরিবার আজ দিশেহারা।

সরাইলের বাড়িউড়া গ্রামের স্থানীয়রা বলেন, ওরা সব সময় একসঙ্গেই চলাফেরা করত। বিদেশেও একসঙ্গে থাকত, দেশে এসেও একসঙ্গে ঘোরাঘুরি করত। আজ একসঙ্গে না ফেরার দেশে চলে গেল। এটা মেনে নিতে পারছে না কেউ। পরিবার এই শোক কাটাবে কি করে?

দুর্ঘটনার দিন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় একজন নিহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

দেশে ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল ৩ প্রবাসী বন্ধুর

আপডেট সময় ১১:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫