ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ৪

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক পুলিশ সদস্যসহ আরও চারজন আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের আক্কেলপুর উপজেলার জোয়ানা সেতু নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রত্না আক্তার (৪৫) আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী। আক্কেলপুর পৌরশহরের নিচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

আহতরা হলেন— নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২), একই উপজেলার গন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশার চালক ফারুক (৪২) ও রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মা ও মেয়ে আক্কেলপুর নিচা বাজারের ভাড়া বাসায় যাচ্ছিলেন। এসময় জোয়ানা সেতু এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে অটোরিকশার যাত্রী রত্না আক্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তারকে হাসপাতালে আনার পর রাত ৮টার দিকে তিনি মারা যান।

পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও তার সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোলে আমদানি-রপ্তানিতে ধস : সংকটে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাত
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নারী মারা গেছেন। আহত চারজনের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ৪

আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫