ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নাগেশ্বরীতে মাদকসহ ২ মাদক কারবারি আটক 

কুড়িগ্রামের নাগেশ্বরী ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল সহ আলী হোসেন (৩২) আটক করা হয়েছে। রোববার (৩ আগষ্ট) রাত ২ টা ৩০ মিনিটের দিকে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার রামখানা ইউনিয়নের গোয়ালটারী এলাকা হতে মাদক কারবারি আলী হোসেনকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আলী হোসেন পশ্চিম রামখানার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অপরদিকে গত শনিবার (০২ আগস্ট) বিকেল ৫টার দিকে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিতপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি সাইফুল ইসলাম (২৮) কে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান (ওসি ডিবি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ ও ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

নাগেশ্বরীতে মাদকসহ ২ মাদক কারবারি আটক 

আপডেট সময় ০৮:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫