ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে আরমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত আরমান ময়মনসিংহ গৌরীপুর এলাকার বাইরা গ্রামের বাসিন্দা মো. আনিসের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আরমান চট্টগ্রাম রেলস্টেশন থেকে তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন বাইরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনের ছাদে ওঠেন। দুপুরে ট্রেনটি সীতাকুণ্ড পৌরসভা এলাকা অতিক্রমকালে ট্রেনের ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান আরমান।

এরপর গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমানের বড় ভাই মো. রোমান বলেন, সোমবার আমার বিয়ের কথা ছিল। বিয়ের সব আয়োজন শেষ করেছি। গতকাল রাতে এবং সকালেও আরমানের সঙ্গে কথা হয়েছে। সে ট্রেনে করে বাড়ি ফিরবে। কিন্তু আমরা জানতে পারলাম আমার ভাই গ্রামের বাড়িতে আসার সময় ট্রেন থেকে পড়ে মারা গেছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ সিদ্দিকী বলেন, বিষয়টি আমি শুনেছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

আপডেট সময় ০৮:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫