ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে বিশাল আকৃতির ইলিশ মাছটি ধরা পড়েছে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, এটি চলতি মৌসুমে এই অঞ্চলের বড় ইলিশ। সচারাচর ২ কেজির ওপরের সাইজের ইলিশ মাছ পদ্মায় এখন পাওয়া যায় না। মাছটি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

এ বিষয়ে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে কেজি প্রতি ৫ হাজার টাকা দরে ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। পরে ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার ৪৮০ টাকায় মুঠোফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মায় সচারাচর ২ কেজির অধিক সাইজের ইলিশ মাছ খুব দেখা যায়। তবে আমাদের দৌলতদিয়াতে ইদানিং বড় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুশির খবর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

আপডেট সময় ০৫:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫